
হিজামা বা কাপিং থেরাপি এক প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেখানে বিশেষ কাপ ব্যবহার করে শরীরের নির্দিষ্ট স্থানে ভ্যাকুয়াম তৈরি করা হয়। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর থেকে জমে থাকা টক্সিন বের হয়ে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, হিজামা মাথাব্যথা, মাইগ্রেন, পিঠ ও কাঁধের ব্যথা, ডিটক্স, স্ট্রেস কমানো এবং রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক স্বস্তি দেয়।
এ থেরাপির বিশেষত্ব হলো— এটি প্রাকৃতিক, প্রায় পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহভিত্তিক। ফলে মুসলিম বিশ্বসহ পশ্চিমা দেশগুলোতেও হিজামার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও সঠিকভাবে হিজামা করলে দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপন সম্ভব হয়।
মন্তব্য করুন