
বিশ্বব্যাপী লিভার ক্যানসারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি এবং সি। বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। প্রতি বছর এই রোগে মারা যান অন্তত ২০ হাজার মানুষ।
বিশেষজ্ঞদের মতে, দেশে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের ৬০ থেকে ৭০ শতাংশের পেছনে দায়ী হেপাটাইটিস বি ভাইরাস। আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশই জানেন না যে তারা সংক্রমিত।
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে হেপাটাইটিস দিবস। এবারের প্রতিপাদ্য—“আসুন রুখে দিই: সঠিক তথ্য জানুন, পদক্ষেপ নিন।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, পৃথিবীতে প্রতি ৩০ সেকেন্ডে একজন হেপাটাইটিসে আক্রান্ত ব্যক্তি মারা যান। বাংলাদেশেও লিভার ক্যানসার মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো পরীক্ষা, টিকা ও সচেতনতা বাড়ালে এই প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব।
মন্তব্য করুন