
রান্নার স্বাদ বাড়াতে অনেকেই ব্যবহার করেন কারিপাতা। তবে এই পাতাটি শুধু রান্নায় নয়, খালিপেটে কাঁচা খাওয়ারও রয়েছে বিস্ময়কর উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন সকালে ৮-১০টি কারিপাতা চিবিয়ে খেলে শরীরের নানা সমস্যায় উপকার পাওয়া যায়।
প্রথমত, হজমে সহায়ক। কারিপাতা অন্ত্রে হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সাহায্য করে। এতে পেট ফাঁপা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।
দ্বিতীয়ত, ওজন নিয়ন্ত্রণে রাখে। কারিপাতায় থাকা ফাইবার ও অ্যালকালয়েড শরীরের টক্সিন দূর করে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে ওজন কমাতেও সহায়ক।
তৃতীয়ত, লিভার সুরক্ষায় কার্যকর। কারিপাতা শরীরকে ডিটক্সিফাই করে, ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করে।
চতুর্থত, চুল ও ত্বকের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এই পাতা ব্রণ, দাগ-ছোপ কমায় এবং চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া রোধ করে।
পঞ্চমত, হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। কারিপাতা রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
ষষ্ঠত, মানসিক চাপ কমায়। এর প্রাকৃতিক সুগন্ধ ও এসেনসিয়াল অয়েল স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে উদ্বেগ হ্রাস পায়।
সপ্তমত, চোখের স্বাস্থ্যে উন্নতি আনে। এতে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়াতে এবং ক্যাটারাক্ট প্রতিরোধে সাহায্য করে।
বিশেষজ্ঞরা তাই প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা কারিপাতা চিবিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে কারও যদি অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মন্তব্য করুন