জুলিয়া জাহান
২১ জুলাই ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাসুদ রানা সিরিজে এবার অভিনেত্রী মৌ

মাসুদ রানা সিরিজে এবার অভিনেত্রী মৌ

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবার প্রথমবারের মতো কাজ করছেন মাসুদ রানা সিরিজের একটি ওয়েব সিনেমায়। নাম ‘গহীন অতল’। নির্মিত হচ্ছে এটি কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে।

তবে গল্পটি শুধু উপন্যাসের অনুসরণে নয়, সময়ের প্রয়োজনে তা আধুনিক রূপ পেয়েছে। চিত্রনাট্য লিখেছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর।

এই সিনেমায় মৌ অভিনয় করছেন এক জটিল মায়ের চরিত্রে—যিনি পরিবার, সমাজ ও নিজের আদর্শের সঙ্গে লড়াই করতে করতে সন্তানের নিরাপত্তার জন্য ভেতরে ভেতরে বিপর্যস্ত হয়ে পড়েন। নির্মাতাদের মতে, এই চরিত্র মৌয়ের অভিনয়ে নতুন মাত্রা এনে দেবে।

‘গহীন অতল’-এ আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু। তবে এখনো মাসুদ রানা চরিত্রে কাকে দেখা যাবে, তা চূড়ান্ত হয়নি।

অভিনয় অভিজ্ঞতা নিয়ে মৌ বলেন, “সহশিল্পীদের সহায়তা ছিল অসাধারণ। পুরো টিমওয়ার্ক ছিল এতটাই ভালো যে সেটা পর্দায়ও স্পষ্ট হবে।”

পরিচালক আকা রেজা গালিবের প্রশংসা করে তিনি বলেন, “গল্প, ক্যামেরা, লোকেশন—সবকিছুই দারুণ যত্ন নিয়ে করা হয়েছে। এটি একদমই মানসম্পন্ন একটি কাজ।”

ওটিটি মাধ্যম প্রসঙ্গে মৌ বলেন, “এখনকার দর্শকদের কাছে পৌঁছাতে সবচেয়ে ভালো মাধ্যম ওটিটি। এখানে গল্প ও চরিত্র—দুটিই বাস্তব ও গভীরভাবে তুলে ধরা যায়।”

বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশন চলছে। খুব শিগগিরই এটি মুক্তি পাবে জনপ্রিয় একটি ওয়েব প্ল্যাটফর্মে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০