জুলিয়া জাহান
১১ জুলাই ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় এক স্কুলের সব শিক্ষার্থী ফেল 

এক স্কুলের সব শিক্ষার্থী ফেল 

কুমিল্লা শিক্ষা বোর্ডে একটি প্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীর সবাই ফেল করেছে। স্কুলটির নাম ইসলামপুর উচ্চ বিদ্যালয়। এটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকে জেলাজুড়ে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে।

স্কুলের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন উপজেলার প্রধান শিক্ষকদের সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের ১২টা বাজিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানায়, ‘প্রধান শিক্ষক উপজেলার বড় নেতা। তিনি সারাদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঘুরে বেড়ান। তার স্কুলের ফলাফল তাই এত খারাপ হয়েছে। এতে করে আমাদের ক্ষতি হয়েছে। তারতো কিছুই হয়নি। শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে তদন্তপূর্বক এর বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের স্কুলে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।তবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বলেন, ‘আমি ২০-২৫ দিন আগে সভাপতি হয়েছি। এখনো স্কুল নিয়ে কাজের সুযোগ পাননি। তবে স্কুলের খারাপ ফলাফল সম্পর্কে জেনেছি। প্রতিষ্ঠাতা, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে খারাপ ফলের কারণ অনুসন্ধান করা হবে।’এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বলেন, বোর্ডের ১ হাজার ৭৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কেউ পাশ করেনি। আমরা এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষকদের সঙ্গে বসে এর কারণ অনুসন্ধান করবো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১০

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১১

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১২

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৩

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৪

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৫

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৬

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৭

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৮

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৯

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

২০