জুলিয়া জাহান
২৯ জুন ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি

ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি

ক্রিমিয়ার কিরোভস্কে বিমানঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একাধিক রুশ হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, হামলায় এমআই-৮, এমআই-২৬ এবং এমআই-২৮ হেলিকপ্টার ছাড়াও একটি প্যানসির-এস১ ক্ষেপণাস্ত্র ও বন্দুক ব্যবস্থা ধ্বংস হয়েছে।

এসবিইউ বলছে, বিমানঘাঁটিতে রাতভর সেকেন্ডারি বিস্ফোরণ চলেছে এবং এটি ছিল রুশ বিমান অভিযান ব্যাহত করার বৃহত্তর পরিকল্পনার অংশ।

ইউক্রেনের দাবি, রাশিয়ার কোনো ঘাঁটিই এখন আর নিরাপদ নয়—না যোগাযোগ লাইনে, না ক্রিমিয়ায়, না কোনো গোপন স্থানে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর ও শনিবার সকালে ক্রিমিয়ায় ছোড়া ৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, ইউক্রেনের ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন ২ জন এবং আহত ১৪ জন। আহতদের মধ্যে ৩ জন শিশু বলে জানিয়েছেন ওডেসার গভর্নর ওলেগ কিপার।

দক্ষিণ খেরসনেও রুশ হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন। তিনি বলেন, রুশ বাহিনী আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০