জুলিয়া জাহান
৩ জুন ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

জাতীয় পুষ্টি সপ্তাহ'র সমাপনী ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. ফারজানা সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মত নাইফা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরা মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, মেডিকেল অফিসার-ডিজিজ কন্ট্রোল ডা. নাহিদ আফরোজ নিশি।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী সংশ্লিষ্ট সকলকে সফলভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “সকলকে নিজ নিজ অবস্থান থেকে পুষ্টির ধারণা এবং এ ব্যাপারে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। একই সাথে নিজ নিজ পরিবার থেকেই সুষম খাবারের চর্চা গড়ে তুলতে হবে। পরিবারের শিশু, কিশোর, প্রসূতি মা এবং প্রবীণদের পুষ্টির ব্যাপারে যত্নশীল হতে হবে, তবেই সফল হবে পুষ্টি সপ্তাহের সকল প্রচেষ্টা, ধীরে ধীরে গড়ে উঠবে সুস্থ ও সবল জাতি।”

তিনি বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সোনারগাঁ উপজেলার মানুষের মধ্যে পুষ্টির ধারণা বিকশিত হবে, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনটাই প্রত্যাশা করছি সংশ্লিষ্ট সকলের কাছে। একই সাথে তিনি পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, রচনা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০