মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
১ মার্চ ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিত্র রমজানে আড়াইহাজারে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলার নির্ধারিত স্থানে আয়োজিত এ কর্মসূচিতে বাজারমূল্যের তুলনায় কম দামে মানসম্মত দুধ ও ডিম সরবরাহ করা হয়। রমজানে প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দেয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইলিয়াস আহাম্মদ, ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান এবং এলপি নাঈদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া বলেন, রমজান মাসে দুধ ও ডিমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, ফলে বাজারে মূল্যচাপ তৈরি হয়। সেই চাপ কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রাণিজ পণ্য পৌঁছে দিতেই এই সুলভমূল্যের বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১০

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১১

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১২

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৩

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৪

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৫

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৬

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১৭

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৮

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৯

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

২০