বার্তা বিভাগ
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

দেশের চলমান কূটনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনায় আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের চতুর্থ কার্যদিবসে আজও সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী। দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় দফতরে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া একই দিনে বেলা ১১টায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও এ বৈঠকে গুরুত্ব পেতে পারে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথের পরদিন তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিন শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন তিনি।

১৯ ফেব্রুয়ারিতেও সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। মাঝে শুক্রবার সরকারি ছুটি থাকলেও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে শনিবার তেজগাঁও কার্যালয়েও দাফতরিক কাজ করেন তিনি। সরকার পরিচালনায় গতি আনতে নিয়মিত তদারকি ও ধারাবাহিক বৈঠক চালিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কর্মসূচি থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০