মাওলানা মোঃ আব্দুল মোতালেব
১৫ এপ্রিল ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

বরগুনায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শিমুলতলা মাঠে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় শিমুলতলা মঞ্চে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধনের পর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশন অনুস্ঠিত হয়েছে।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলতলা মেলা মাঠে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, এডিসি (শিক্ষা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

বিকেলে শিমুলতলা মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। এর মধ্যে রয়েছে হাডুডু খেলা , পুকুর থেকে হাঁস ধরা ইত্যাদি । পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১০

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১১

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১২

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৩

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৪

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৬

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৭

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৮

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

১৯

নতুন সূর্যে নতুন বছর, উৎসবে মুখর দেশ

২০