বার্তা বিভাগ
১৭ জানুয়ারি ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পত্রিকা অফিসে আগুন, গণতন্ত্রে সরাসরি আঘাত

রাজধানীতে দুটি পত্রিকা অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ সম্পাদক নূরুল কবির। তিনি বলেছেন, যারা এই হামলা চালিয়েছে, তারা জুলাইয়ের মৌল চেতনাকে ব্যবহার করে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন। নূরুল কবির বলেন, সমাজে ভিন্নমত ও ভিন্ন কণ্ঠ থাকা গণতন্ত্রের মৌলিক শর্ত। এই বৈচিত্র্য টিকিয়ে রাখাই একটি সুস্থ সমাজের পরিচয়।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কখনোই অপরাধ নয়। অথচ ইতিহাসজুড়ে দেখা যায়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় শক্তি, আইনি কাঠামো কিংবা পেশিশক্তির মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করা হয়। এর বিরুদ্ধে সাংবাদিক সমাজের পাশাপাশি গোটা সমাজের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

নূরুল কবির আরও বলেন, গণমাধ্যম কেবল কয়েকশ বা কয়েক হাজার সাংবাদিকের কণ্ঠ নয়— এগুলো সচল না থাকলে পুরো সমাজের অধিকারই বাধাগ্রস্ত হয়। তিনি ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করে বলেন, সাংবাদিকদের ভেতরে রেখে চারদিকে আগুন দেওয়া মানে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা।

সম্মিলনে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সরকার যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখে, তাহলে সেই সরকারই সবচেয়ে বেশি লাভবান হবে। অন্যদিকে, প্রথম আলো সম্পাদক বলেন, বর্তমান সংকটময় সময়ে সাংবাদিকদের ঐক্য ও সংহতি আগামীর জন্য সবচেয়ে জরুরি।

এই হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০