বার্তা বিভাগ
১০ জানুয়ারি ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাহসান–রোজার সংসারে ভাঙনের সুর, আলাদা থাকছেন দুজন

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনার ঝড়। গেল বছরের শুরুতে কোনো পূর্বাভাস ছাড়াই বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করলেও সেই সংসার সুখের হয়নি বলেই ইঙ্গিত মিলছে।

সম্প্রতি খবর আসে, বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং এখন তারা আলাদা থাকছেন। বিষয়টি নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

তাহসান জানান, জুলাইয়ের শেষ দিক থেকেই তারা একসঙ্গে থাকছেন না। তিনি বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত বলব।

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না। তবে সম্প্রতি বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন। তাহসানের ভাষায়, ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ভুল তথ্য ছড়ানো হচ্ছিল, তাই জানাতে বাধ্য হয়েছি যে আমরা এখন একসঙ্গে নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাদের এক কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।

নতুন এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি তাহসান। ভক্তদের অপেক্ষা, ঠিক সময়ে তিনি কী সিদ্ধান্তের কথা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১০

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১১

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১২

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৪

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৫

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৬

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৭

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৯

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

২০