জুয়েল হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমআরইউর সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ নির্বাচিত

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন তারা।

সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ভোটগ্রহণ ও ফল ঘোষণা ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য।

সভাপতি পদে নির্বাচিত দৈনিক যায়যায়দিনের প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম মোট ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। বিপুল ভোটে জয়ী হয়ে শাহরিয়ার নাঈম এমআরইউকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠনে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মোঃ মিসবাহ উদ্দিন। তিনি পেয়েছেন ১৩৫ ভোট। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় মিসবাহ উদ্দিন বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার, দক্ষতা উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে ১নং সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং ২নং সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল এবং অর্থ সম্পাদক পদে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক হিসেবে শাহিনুল নুর, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান। নতুন কমিটির নেতৃত্বে এমআরইউ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১১

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১২

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৩

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৪

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৫

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৭

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৮

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৯

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

২০