বার্তা বিভাগ
১৮ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা

চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডির তদন্তে দেখা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যাংক হিসাব ও নথিপত্র পর্যালোচনা শুরু হয়। তদন্তে উঠে আসে, ২০০৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে ৩৮ কোটি টাকার স্বর্ণ ও অলংকার বৈধভাবে আমদানি করা হলেও, স্থানীয় বাজার থেকে অবৈধভাবে ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

সিআইডি জানায়, এই বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি, যা চোরাচালান এবং মানিলন্ডারিংয়ের সুস্পষ্ট প্রমাণ। এ কারণে গত সোমবার গুলশান থানায় মানিলন্ডারিং আইনে মামলা করা হয়।

দিলীপ কুমার আগরওয়ালা দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে স্বর্ণ ও হীরা ব্যবসার আড়ালে অবৈধ অর্থ পাচার ও চোরাকারবারে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০