বার্তা বিভাগ
৩১ অক্টোবর ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতের আগমনে কমছে সবজির দাম, কিছুটা কমেছে মুরগির দামও

রাজধানীতে শীতের আগমনের সঙ্গে সঙ্গে সবজির বাজারে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। কয়েক মাসের লাগামছাড়া দামের পর এখন বেশিরভাগ সবজির দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে নেমে এসেছে। বিক্রেতাদের ধারণা, দরজায় কড়া নাড়া শীত পুরোপুরি আসলে সবজির দাম আরও কমে আসবে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মুলা ৪০ টাকা, বরবটি ৬০, করলা ৬০, শসা ৫০, গাজর ৮০, টমেটো ১২০, বেগুন ৮০, ঝিঙা ৬০, ধন্দুল ৬০, ফুলকপি ৫০ এবং আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা রাফি বলেন, “শীতের প্রভাব পড়ছে বাজারে। আগের তুলনায় সবজির দাম কমেছে, বিক্রিও বেড়েছে। শীত বাড়লে দাম আরও কমবে।”

এদিকে মুরগির বাজারেও দেখা যাচ্ছে কিছুটা স্বস্তি। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে এখন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, পাকিস্তানি মুরগি ২৯০ থেকে ৩০০ টাকায় এবং দেশি মুরগি ৫৫০ টাকায়।

বিক্রেতা ফরিদ বলেন, “এই সপ্তাহে মুরগির দাম কমেছে কারণ সরবরাহ ভালো ছিল।”

তবে আটার দাম উল্টো বেড়েছে। দুই কেজির মোড়কজাত আটা এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়, যা আগে ছিল ১০৫-১১০ টাকা। খোলা আটার দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে।

ক্রেতারা বলছেন, সবজির দাম কমলেও আটার দাম বৃদ্ধিতে সংসারের খরচ কমছে না। শীতের আগমন বাজারে কিছুটা স্বস্তি আনলেও প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল না থাকায় সাধারণ মানুষের চিন্তা রয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০