বার্তা বিভাগ
২০ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ, আলোচনায় মডেল-অভিনেত্রী মেঘনা আলম

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

রোববার সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘনা লেখেন— “এই দেশ এখন জালিমরা চালাচ্ছে, প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।”

তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রভাবশালী ও ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে নিরপরাধ মানুষকে ফাঁসাচ্ছেন। তার ভাষায়, রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামানোর ক্ষমতা নেই ইন্টেলিজেন্স বা উপদেষ্টাদের কারও।

এর আগেও নানা সময়ে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের এপ্রিলে প্রতারণার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার হন তিনি। পরে আদালত তাকে ৩০ দিনের রিমান্ডে পাঠান, যদিও পরবর্তীতে জামিনে মুক্তি পান।

মুক্তির পর থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন মেঘনা। তার দাবি, একটি মহল তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে এবং গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম। এরপর কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনে। সাম্প্রতিক পোস্টের পর আবারও তিনি ফিরেছেন জনআলোচনায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০