জুলিয়া জাহান
১৯ অক্টোবর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিয়ের পর দিয়ে ছোট পর্দায় ফিরলেন নওশাবা

ছোট পর্দায় ফিরলেন নওশাবা

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’-এ দেখা যাবে তাঁকে। নাটকটিতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। ফিরলেন কত বছর পর—এই প্রশ্নের জবাবে নির্দিষ্ট সময় জানাতে না পারলেও নওশাবা বলেন,“অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। চয়নিকা দিদির আন্তরিক আমন্ত্রণ আর গল্পের টানই আমাকে রাজি করিয়েছে।”

নাটকের কাজ থেকে দূরে থাকলেও থিয়েটার, ছবি আঁকা, বই পড়া এবং মেয়েকে সময় দেওয়ায় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। তিনি বলেন,“আমি এটাকে ‘ফিরে আসা’ বলতে চাই না। আমি চাই, এমন চরিত্রে কাজ করতে যা আমাকে ভাবায়, নাড়ায়। না হলে থিয়েটার আর নিজের জগতে থাকাটাই শান্তির।” অভিনয়ে অনিয়মিত থাকার কারণ জানিয়ে খানিকটা অভিমান করে নওশাবা বলেন,“অনেকেই কাজের প্রস্তাব দেন, কিন্তু সেখানে আমার জন্য অভিনয়ের জায়গা থাকে না। শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোই তো অভিনয় নয়। তাই আমি অল্প কাজ করি, কিন্তু নিজের মতো করে করি।”

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘সাত ভাই চম্পা’, এটি সাত বছর আগে টেলিভিশনে মেগা সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল। এবার এটি রূপ নিয়েছে সিনেমায়, মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শুটিংয়ের সময় ঘোড়া ও তলোয়ার চালানোর প্রশিক্ষণও নিয়েছিলেন নওশাবা। এ বিষয়ে তিনি বলেন,“প্রচার-প্রচারণা আরও জোরালো হলে ছবিটি আরও দর্শকের কাছে পৌঁছাতে পারত।” এরই মধ্যে টালিউডে অভিষেক হয়েছে তাঁর। অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। নওশাবা জানান, ছবিটি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০