ঢালিউডের ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেকেই তুমুল আলোচনায় আসেন ভারতের অভিনেত্রী ইধিকা পাল।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শাকিব খানের বিপরীতে কাজের প্রস্তাব প্রথমে তিনি ‘ভুয়া কল’ ভেবেছিলেন!
ইধিকা বলেন, “তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে ধারণা ছিল না। মনে হয়েছিল কেউ মজা করছে। পরে বুঝলাম সত্যিই প্রস্তাব এসেছে। ওখানে গিয়ে পরিবারের মতো ভালোবাসা পেয়েছি।”
‘প্রিয়তমা’ মুক্তির পর থেকেই ইধিকাকে ঘিরে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে প্রেমের খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট বলেন, “না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আমি কাজেই মন দিতে চাই।”
গসিপ ও ট্রোল নিয়ে তার প্রতিক্রিয়া, “সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নেই।”
মন্তব্য করুন