অস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। ২০১৫ সালে নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি এ বিষয়টি খোলাখুলি বর্ণনা করেছেন।
ধর্মান্তরের আগে তাঁর নাম ছিল এ এস দিলীপ কুমার। এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে তিনি নতুন মুসলিম নাম ‘আবদুর রহমান’ ও ‘আবদুর রহিম’ গ্রহণ করেন। রাহমান স্মরণ করেন, ছোট বোনের কোষ্ঠী বিচার করানোর সময় হিন্দু জ্যোতিষী তাঁকে নামটি প্রস্তাব করেন, যা তিনি পছন্দ করেন।
এ আর রাহমান স্পষ্ট করে জানান, সুফি ইসলাম গ্রহণের সিদ্ধান্তের পেছনে কারও চাপ ছিল না। তাঁর মতে, “সুফিবাদের পথে কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত করে না। আপনার মন থেকে এলে তবেই আপনি অনুসরণ করবেন।” তিনি আধ্যাত্মিকভাবে অনুভব করেন, সুফিবাদের পথ তার ও মায়ের জীবনকে উন্নত করেছে এবং এটি তাদের জন্য সেরা পথ ছিল।
তিনি আরও জানান, যেহেতু তারা শিল্পী পরিবার থেকে, তাই ধর্মান্তরের বিষয়টি আশপাশের মানুষজন বিশেষভাবে নিয়ে মাথা ঘামাননি।
মন্তব্য করুন