বার্তা বিভাগ
১৭ অক্টোবর ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলচ্চিত্রের দুরবস্থা বোঝার জন্য পিএইচডি’র দরকার নেই: বাপ্পারাজ

দীর্ঘদিন ধরে সিনেমায় ভালো চরিত্র না পাওয়ায় অভিনয় থেকে দূরে থাকা অভিনেতা বাপ্পারাজ জানিয়েছেন, চলচ্চিত্রের বর্তমান দুরবস্থা বোঝার জন্য কোনো বিশেষ ডিগ্রি বা পিএইচডি করার দরকার নেই। শুক্রবার (১৭ অক্টোবর) তিনি শিশু-কিশোরদের জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরির টমের ছবি ফেসবুকে পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

বাপ্পারাজের স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, “আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ও নেই বলেই চলচ্চিত্রের দুরবস্থা। ও থাকা অবস্থাতেও চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়েছিল। আমরা জীবিত থাকা অবস্থায় মানুষের প্রশংসা ও সম্মান দিতে কুণ্ঠিত হই, চলে গেলে ভালোবাসা বেড়ে যায়।”

১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়করাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজের। একশর বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। বিশেষ করে ৯০ দশকে রোমান্টিক ও ট্র্যাজিক নায়ক হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন। তার অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০