সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান।
পোস্টে রুকাইয়া লিখেছেন, স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও সন্তানকে টেনে নামাতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, রিপন মিয়া কত খারাপ বা কত ভালো—আমরা সব সময় সেটি নিয়ে কথা বলি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি আমরা দেখছি? তার বাবা-মা একবারও সন্তানের সম্মানের কথা ভাবেননি।
অভিনেত্রী আরও বলেন, মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে জীবন চকচকে দেখা যায়, বাস্তবে তা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা তাকে অঢেল সম্পদশালী প্রমাণ করে না।
তিনি সামাজিক মনস্তত্ত্বের কথাও তুলে ধরেন। যদি বাবা-মা সন্তানের সামান্য সাফল্যে খুশি হতে না পারে, তাহলে সমাজ, আশপাশের মানুষ বা আমাদের সফলতা নিয়ে আনন্দ ভাগাভাগি হওয়া কতটা সম্ভব?
রুকাইয়া জাহান সাংবাদিকদেরও সমালোচনা করেছেন, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা পর্যন্ত গলিয়ে সামান্য পয়সার জন্য মানুষকে টেনে নিচে নামান। তবে সব কথার শেষ কথা—রিপন মিয়ার দোষকে সবসময়ই এককভাবে দেখানো যায় না।
মন্তব্য করুন