ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি কাজের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিতই তিনি কাজ ও ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
সম্প্রতি মাহি ইনস্টাগ্রামে একটি রোমাঞ্চকর ভিডিও পোস্ট করেছেন। ১৭ সেকেন্ডের এই ভিডিওটি সুইমিংপুলের নিচে ধারণ করা হয়েছে। ভিডিওতে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?’ যা থেকে বোঝা যাচ্ছে, কাঙ্ক্ষিত দৃশ্যটি ধারণ করতে তাকে প্রচুর কসরত করতে হয়েছে।
নেটিজেনরা অনুমান করছেন, এটি সম্ভবত কোনো ফটোশুট বা নাটকের শুটিংয়ের সময় ধারণ করা হয়েছে। ভিডিওটি শেয়ার হওয়ার পর দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং মন্তব্যের ঘরে ভক্তরা মাহির প্রচেষ্টার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।’
মন্তব্য করুন