বার্তা বিভাগ
১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইলিশের দাম রাজকীয়, সাধারণ মানুষের নাগালের বাইরে

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শুক্রবার দেখা গেছে, ইলিশ মাছের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি ইলিশ ১,৫০০ থেকে ৩,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ইলিশ কিনতে কমপক্ষে ২,০০০ টাকা খরচ করতে হচ্ছে। গত সপ্তাহে ২৪০০ টাকা কেজি ওজনের ইলিশ বিক্রি হলেও বর্তমানে তা ২,২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর মার্কেটে দেখা গেছে, ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১,৬৫০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ১,৮০০–১,৯০০ টাকা, আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,২০০ টাকায়। বড় মাছের দাম ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা জানিয়েছেন, মাছের ধরন ও উৎস অনুযায়ী দাম ভিন্ন। চাদপুর ও চট্টগ্রামের ইলিশের দামে তফাত রয়েছে। ব্যবসায়ী আকরাম বলেন, “ইলিশ এখন রাজকীয় মাছ। আমরা যে মাছ বিক্রি করি, তারপরও আমরা খেতে পারি না। দাম কমবে বলে মনে হয় না। জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে। এক কেজি ইলিশ ২,০০০ টাকার নিচে পাওয়া কষ্টকর।”

সুপারশপগুলিতেও দাম বেড়েছে। ‘স্বপ্নে’ সুপারশপে ৯০০ গ্রাম ইলিশ ২,১৬০ টাকা, ১ কেজি ওজনের মাছ ২,৩৯৫ টাকা। ‘মিনা বাজারে’ ১–১.১৯৯ কেজি ওজনের ইলিশ ২,৮৮২ টাকা, ৭০০ গ্রাম ওজনের ১,৫২০ টাকা। অনলাইন প্ল্যাটফর্ম ‘চাল ঢালে’-তে ৪০০ গ্রাম ইলিশ ৫৫৯ টাকা থেকে ১ কেজি ইলিশ ২,৬৯৯ টাকা। ইউনিমার্টে ৫০০–৬০০ গ্রাম ইলিশ ৯৯৯ টাকা, ১.৫ কেজি ওজনের ৩,৬৪৫ টাকা, আর ২ কেজি ইলিশ ৩,৯৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা উল্লেখ করছেন, জেলেদের জালে কম মাছ ধরা পড়া এবং আন্তর্জাতিক চাহিদি। ফলে ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে গিয়ে রাজকীয় মাছের মর্যাদা ধারণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০