বার্তা বিভাগ
৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের বন্ধ কূপ থেকে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের পুরোনো ৩ নম্বর কূপ থেকে আবারও গ্যাস উত্তোলনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা এ কূপ রিফ্রেশ করার পর দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম মেইনটেনেন্স মো. শহিদুল্লাহ বলেন, কূপটি চালু হলে প্রতিদিনের এই গ্যাস সরবরাহ অত্যন্ত আশাব্যঞ্জক হবে। কারণ এখানে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট আগে থেকেই বিদ্যমান থাকায় বাড়তি জটিলতার কোনো আশঙ্কা নেই।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১০ বছর এ কূপ থেকে মোট ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, যার বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। তবে এই কূপকে সচল করতে খরচ হবে আনুমানিক ৭৩ কোটি টাকা।

১৯৯৪ সাল থেকেই রশিদপুর-৩ কূপে গ্যাস সরবরাহ চলছিল। তবে গেলো বছর তা বন্ধ হয়ে যায়। পরে নতুন করে অনুসন্ধানে বড় একটি গ্যাস লেয়ার পাওয়া গেলে কূপে পুনরায় কাজ শুরু করে বাপেক্স।

এর পাশাপাশি রশিদপুর-১১ ও ১৩ নম্বর কূপ খনন প্রকল্পও চলছে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড আশা করছে, এসব উদ্যোগ সফল হলে দেশের গ্যাস উৎপাদন বাড়বে এবং আমদানিনির্ভরতা কমবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০