জুলিয়া জাহান
২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে সম্মান জানানোর বিষয়ে ইসলামে যা বলা হয়েছে

দাঁড়িয়ে সম্মান জানানোর বিষয়ে ইসলাম

ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করা। এক মুসলমানের সাথে অপর মুসলমানের দেখা হলে পরস্পরে সালাম বিনিময় করা মহানবী (সা.)-এর সুন্নত। মহানবী (সা.) বড়দেরকে শ্রদ্ধা করতে এবং ছোটদেরকে স্নেহ করতে বলেছেন। তবে তিনি দাঁড়িয়ে সম্মান জানানোর ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন।

হজরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান (রা.) বর্ণনা করেন, আমি নবীজি (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি কামনা করে লোকজন দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাক, সে যেন জাহান্নামে তার জায়গা বানিয়ে নেয়। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫২২৯)

আরেক হাদিসে হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, ‘সাহাবিদের কাছে নবীজি (সা.)-এর চেয়ে প্রিয় কোনো ব্যক্তিত্ব ছিলেন না। তা সত্ত্বেও তারা তাকে দেখে দাঁড়াতেন না। কারণ, তারা জানতেন, তিনি এটি পছন্দ করেন না।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৭৫৪)

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, সাহাবিরা মহানবী (সা.)-কে দেখে সাধারণত দাঁড়াতেন না। তবে তিনি যখন সফর থেকে ফিরতেন, তখন অভ্যর্থনা জানাতে উঠে দাঁড়াতেন। অন্যদের বেলায়ও তারা এমনটি করতেন। খুলাফায়ে রাশেদিনের যুগেও কারও সম্মানে দাঁড়িয়ে যাওয়ার রীতি ছিল না। কিন্তু আজকাল অনেক মানুষ এমনটি করে থাকে, যা পরিহার করা উচিত।

যারা বড় বা নেতৃস্থানীয় তাদের উচিত হলো, নিজের অনুসারী ও অধীনস্থদের এই আচরণে অভ্যস্ত হতে না দেওয়া। তবে কেউ চাইলে সফর থেকে আগত ব্যক্তিকে অভ্যর্থনা জানানোর জন্য যেতে পারে; এতে আগন্তুকের প্রতি আন্তরিকতা প্রকাশ পায়, যা তার হৃদয় ছুঁয়ে যায়।

যদি কোনো অঞ্চলের মানুষের অভ্যাস হয় আগন্তুককে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো এবং কেউ তা না করলে আগন্তুক মনে করে তাকে অপমান করা হচ্ছে; এদিকে আবার সে অভ্যর্থনার সুন্নতসম্মত পদ্ধতি সম্পর্কেও অনবগত থাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে যাওয়াই উত্তম। কেননা এতে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে এবং হিংসা-বিদ্বেষ ও মনোমালিন্য দূর হয়।

যে ব্যক্তি সুন্নতসম্মত পদ্ধতি সম্পর্কে অবগত, তার প্রতি এভাবে সম্মান না জানানোর বিষয়টি অপমানজনক নয়। অবশ্য আগন্তুকের জন্য দাঁড়িয়ে যাওয়া নিষিদ্ধ দাঁড়ানোর অন্তর্ভুক্ত হয় না। কেননা হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, সবাই দাঁড়িয়ে থাকবে আর একজন বসে থাকবে। কিন্তু এখানে তেমন হয় না। এখানে বরং মূল ব্যক্তিই দাঁড়ানো থাকে।

সারকথা হলো, সালাফদের রীতি ও আদর্শ অনুসরণ করার মাঝেই কল্যাণ। তবে যে ব্যক্তি এ ব্যাপারে কিছু জানে না এবং সে কারণে তাকে দাঁড়িয়ে সম্মান না জানালে যদি ফ্যাসাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তবে তাকে দাঁড়িয়ে সম্মান জানানোতে কোনো সমস্যা নেই। কারণ সমস্যা দূর করতেই এখানে দাঁড়ানো হচ্ছে। (মাজমুউল ফাতাওয়া, ইবনে তাইমিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৩৭৪-৩৭৬)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০