জুলিয়া জাহান
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আজ সোমবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, “আজ সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এবং আজকের উড্ডনটি ছিল একটি রুটিন ফ্লাইং। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

“দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ২ জন পাইলট, দুজন ক্রু এবং একজন ফ্লাইট প্রকোশলী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।”

দিয়ামের জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিছুদিন আগে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেই হেলিপ্যাডে পরীক্ষামূলক অবরতরণ (টেস্ট ল্যান্ডিং) করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

এমআই-১৭ হেলিকপ্টার রাশিয়ার তৈরি একটি সামরিক এয়ারক্র্যাফট। ১৯৭৫ সালে প্রথম এই হেলিকপ্টার তৈরি করে রাশিয়া। কয়েক বছর পর এই হেলিকপ্টারটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ফের এই হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়েছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায়  সেনাবাহিনীর আর একটি এমআই ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চালক ও ৫ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।

বন্যাপীড়িত খাইবার পাখতুনখোয়ায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের জন্য রওনা হয়েছিল হেলিকপ্টারটি, কিন্তু মূল গন্তব্য পৌঁছানোর অল্প আগে বিধ্বস্ত হয় সেটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০