জুলিয়া জাহান
৩১ আগস্ট ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এর যোগদান

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. সুমাইয়া ইয়াকুব। পূর্বের কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বদলি হয়ে যাওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন ডা. সুমাইয়া ইয়াকুব।

নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব গাজীপুর জেলার স্থায়ী নিবাসী এবং বিসিএস ৩৩ তম ব্যাচ এর একজন স্বনামধন্য কর্মকর্তা।

গত ২৫ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

এর আগে তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক সোনারগাঁওয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গত ২৬ আগস্ট সোমবার সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন আমার প্রধান লক্ষ্য। এজন্য আমি সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।

ডা. সুমাইয়া ইয়াকুব আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোনারগাঁও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও এগিয়ে যাবে।

স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান সোনারগাঁওয়ের জনগণের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

পূর্বের কর্মস্হান গজারিয়া উপজেলায় যোগাযোগ করা হলে স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আনোয়ার হোসেন বলেন, ম্যাডাম এর ব্যবহার খুবই ভালো, ম্যাডাম সকলের সাথে হাসিমুখে কাজ সমাধান করে দিতেন। সবাইকে একটি পরিবারের মত মনে করতেন তিনি । রোগীদের সাথে বন্ধুসুলভ আচরণ ছিল উনার, প্রায় দু বছরের মত আমরা উনাকে পেয়েছি। ওনার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ।

তিনি বলেন, একজন জনবান্ধব এবং কর্মীবান্ধব প্রশাসক ছিলেন। আমি আশা করি সোনারগাঁও উপজেলায়ও অতি অল্প সময়ে সকলের মন জয় করে নিবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১০

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১১

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১২

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৩

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৪

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৫

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৬

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৭

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৮

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৯

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

২০