
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
তিনি ইসরাইল মোড় এলাকায় মুদি ব্যবসা করেন। বাবুলের ভাই নজরুল ইসলাম বলেন, ২১ আগস্ট সকাল ৮টার দিকে বাবুল হোসেনের দোকান থেকে বিকাশে টাকা উত্তোলন করে নিয়ে যান পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ১০০ টাকার নোট নষ্ট বলে ফেরত দিতে আসেন আসাদুল। এসময় তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে বাবুল হোসের ওপর হামলা করেন আসাদুল। এতে গুরুতর আহত হন বাবুল হোসেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১০০ টাকার জন্য আমার ভাইয়ের প্রাণটায় চলে গেলো। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন