
রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন এর নেতৃত্বে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক ইউনিট পুঠিয়া উপজেলায় বৃক্ষরোপণ করা হয়, পুঠিয়া উপজেলা পার্কে এবং পুঠিয়া রাজবাড়ী চত্তরে এই গাছ লাগানো হয়।
বৃক্ষরোপণ সম্পর্কে জানতে চাইলে রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, ” বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় আগামী পাচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার লক্ষ্যে আমরা এই বৃক্ষরোপণ করছি,আমি পর্যায়ক্রমে ২৩ টি ইউনিটে কমপক্ষে ৫০হাজার গাছ লাগাবো। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে সদব্যবহার,ভালো আচরণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য তথা ধানের শীষের বিজয় এর লক্ষ্যে কাজ করতে বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার সরকার আল আমীন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাহার ফকির, জাহাঙ্গীর হোসেন জেমস, আহসান হাবিব, বিপ্লব সরদার, শামিউল শামিম সহ পুঠিয়া উপজেলা ও পৌরসভা যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন