
বিশ্বে বর্তমানে ৮৩ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে, কঠোর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পাশাপাশি প্রাকৃতিক উপায়েও এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই তালিকায় রয়েছে মেথি দানা, যা আঁশে সমৃদ্ধ এবং রক্তে শর্করা কমাতে সহায়ক।
গবেষণায় দেখা গেছে, মেথি ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি করে, হজম ধীর করে এবং গ্লুকোজ শোষণ কমায়। ২০০৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, মেথি আটা দিয়ে তৈরি খাবার টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। অন্যদিকে, প্রতিদিন প্রায় ১০ গ্রাম মেথি দানা কয়েক মাস খেলে ফাস্টিং ব্লাড সুগার ও এইচবিএ১সি মাত্রা কমতে পারে।
মেথি দানা ব্যবহার করতে চাইলে ১ চা চামচ দানা আধা কাপ পানিতে রাতভর ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পানি ও দানা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তবে গর্ভাবস্থায়, হরমোন-সংবেদনশীল রোগে, কিংবা নির্দিষ্ট ওষুধ সেবনের ক্ষেত্রে মেথির ঝুঁকি রয়েছে। এছাড়া কারও কারও শরীরে অ্যালার্জি বা শরীরের গন্ধ পরিবর্তনের মতো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই মেথি ব্যবহার শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মন্তব্য করুন