
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪১ অতিরিক্ত কর কমিশনারকে একসঙ্গে বদলি করা হয়েছে। নতুন বদলি আদেশ অনুযায়ী, তারা অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে।
মঙ্গলবার এনবিআরের কর প্রশাসন থেকে এই বদলির চিঠি জারি করা হয়। একসঙ্গে এত কর্মকর্তাকে বদলি করা নজিরের মধ্যে বিরল।
বদলির মধ্যে ঢাকার বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদকে ঢাকার কর অঞ্চল-২০ এর পরিদর্শী রেঞ্জ-১-এ, শেখ শামীম বুলবুলকে নরসিংদী কর অঞ্চলে, ছায়িদুজ্জামান ভুঞাকে নারায়ণগঞ্জ কর অঞ্চলে এবং বেগম হাসিনা আক্তার খানকে গাজীপুর কর অঞ্চলে বদলি করা হয়েছে।
এছাড়া, মর্তুজা শরিফুল ইসলাম ঢাকার কর অঞ্চল-৬, মোহা. আব্দুস সালাম ঢাকার কর অঞ্চল-১, মো. নাসেরুজ্জামান ঢাকার অঞ্চল-২, মো. মিজানুর রহমান চট্টগ্রামের কর অঞ্চল-১, মো. নাঈমুর রসুল চট্টগ্রামের কর অঞ্চল-২ এবং ফখরুল ইসলাম খুলনা কর অঞ্চলে দায়িত্ব পাবেন।
ঢাকার বিভিন্ন কর অঞ্চল, খুলনা, চট্টগ্রাম ও কুমিল্লা সহ এনবিআরের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পেয়েছেন আরও অনেকে। এছাড়া, কিছু কর্মকর্তাকে এনবিআরের সিআইসি, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কর পরিদর্শন অধিদপ্তর ও বৃহৎ করদাতা ইউনিটেও বদলি করা হয়েছে।
মন্তব্য করুন