
মুন্সিগঞ্জ গজারিয়ার নিউ হোপ এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের আয়োজনে আগামীর দিনে ডিলারশিপদের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা এবং মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকায় রয়েল রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির নির্বাহী পরিচালক মিস্টার ইউলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ অঞ্চলের নিউ হোপ কোম্পাণির ব্যবস্হাপনা পরিচালক মিস্টার হে লোয়াইণসুই।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কোম্পানির জলজ খাদ্য বিক্রয় পরিচালক মিস্টার অ্যাম্ডি পেং, কোম্পানির এইচ আর এডমিন মিস্টার সু হংচুয়ান,নিউ হোপের ম্যানেজার আজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার ডিলারগন সহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন।
পরে মুন্সিগঞ্জ গজারিয়ার বাউসিয়ায় অবস্হিত নিউ হোপের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনায় বক্তব্য প্রদান করেন বক্তারা।
মন্তব্য করুন