
আগস্টের প্রথম ১২ দিনে বাংলাদেশে এসেছে ১,০৫৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,৮৫৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৮ লাখ ডলার।
গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৭২১ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ আগস্ট একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩৫৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ে এসেছে ২,৬৩৫ মিলিয়ন ডলারের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি।
মন্তব্য করুন