জুলিয়া জাহান
৭ আগস্ট ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্বেতা মেননের প্রেসিডেন্ট প্রার্থীতা প্রশ্নের মুখে

শ্বেতা মেননের প্রেসিডেন্ট প্রার্থীতা প্রশ্নের মুখে

খ্যাতনামা মালয়ালম অভিনেত্রী শ্বেতা মেননের বিরুদ্ধে অশ্লীল চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয়ের অভিযোগে মামলা দায়ের করেছে ভারতের এর্নাকুলাম সেন্ট্রাল থানা। আদালতের নির্দেশে দায়ের করা এ মামলায় উল্লেখ করা হয়েছে—শ্বেতা মেনন আর্থিক লাভের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ কনটেন্টে অংশ নিয়েছেন।

ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, মামলাটি দায়ের করা হয়েছে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৫৬-এর ৩ ও ৫ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৭(এ) ধারায়।

মজার বিষয় হলো, আসছে ১৫ আগস্ট মালায়ালাম মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী শ্বেতা মেনন। এই নির্বাচন ঘিরে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী, তখনই মামলার খবরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

অভিযোগকারীর দাবি, শ্বেতা অভিনীত কিছু সিনেমা ও বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া এবং প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ছড়ানো হয়েছে জনপ্রিয়তা ও আর্থিক লাভের জন্য। পুলিশ জানিয়েছে, মামলাটির প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক’ খেতাব জেতা শ্বেতা মেনন বলিউডে কাজ করেছেন সালমান খান, আমির খান ও অজয় দেবগনের সঙ্গে। দুইবার কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০