জুলিয়া জাহান
২৯ জুলাই ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খেলাপি ঋণে চরম সংকটে ব্যাংক খাত

খেলাপি ঋণে চরম সংকটে ব্যাংক খাত

দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২৭ দশমিক ০৯ শতাংশ।

মাত্র এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ১৯ হাজার কোটি টাকা। ২০২৪ সালের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার কোটি টাকা। গত মার্চেও ঋণ খেলাপির পরিমাণ ছিল ৪ লাখ ২০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নামে-বেনামে বিতরণ করা ঋণের একটি বড় অংশই এখন খেলাপিতে পরিণত হয়েছে। প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় নেওয়া এসব ঋণের অর্থ পুনরুদ্ধারে ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো।

নতুন নীতিমালায় খেলাপি সংজ্ঞা কঠোর করায় অনেক নবায়ন করা ঋণও খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশেষ করে ইসলামী ধারার পাঁচটি ব্যাংক—ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের গড় খেলাপি ঋণ ৭০ শতাংশ ছাড়িয়ে গেছে।

এস আলম গ্রুপের প্রভাবমুক্ত হওয়া ব্যাংকগুলোতেও বিপুল অঙ্কের খেলাপি ঋণের চিত্র সামনে আসছে। এ ছাড়া সরকারি খাতের অগ্রণী ও জনতা ব্যাংক এবং বেসরকারি আইএফআইসি, ইউসিবি, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণও বড় হারে বেড়েছে।

এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ইসলামি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিশেষ বিবেচনায় ১ হাজার ২০০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঋণ নবায়নের আবেদন জমা পড়েছে, যার মধ্যে শতাধিককে ইতিমধ্যে ছাড় দেওয়া হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, খেলাপি ঋণের লাগাম টানতে না পারলে ব্যাংক খাত ধ্বংসের মুখে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০