বার্তা বিভাগ
২০ জুলাই ২০২৫, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

চলতি জুলাই মাসের ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশজুড়ে শুরু হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।

রোববার (২০ জুলাই) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, “লঘুচাপ সৃষ্টি হলে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুই থেকে তিনদিন ব্যাপী বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে।” তবে লঘুচাপ সৃষ্টির আগেই দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত এবং ভ্যাপসা গরমের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে খুলনা ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশেই সামান্য কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে।

আগামী সোমবার ও মঙ্গলবার ঢাকায় বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকতে পারে এবং ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০