
বর্তমানে ডায়াবেটিস এক মারাত্মক স্বাস্থ্য সমস্যা। দেশের অনেক মানুষ এই রোগে আক্রান্ত। এটি নিয়ন্ত্রণে না থাকলে কিডনি, চোখ, নার্ভসহ নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তাই চিকিৎসকের পরামর্শ, নিয়মিত ডায়েট, ব্যায়াম আর ওষুধ ছাড়া এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তবে অনেকেই বিশ্বাস করেন, তেতো খাবার খেলে সুগার কমে যায়। এই বিশ্বাস পুরোপুরি ভুল না হলেও অতিরঞ্জিত।
বিশেষজ্ঞরা যা বলছেন— করলা, মেথি, উচ্ছে, নিম পাতায় এমন কিছু উপাদান থাকে যা ব্লাড সুগার কমাতে সহায়ক। তবে এগুলো শুধুমাত্র সহায়ক, প্রধান চিকিৎসা নয়। প্রতিদিন এক কেজি করলা খেলেও তা ওষুধের বিকল্প হতে পারে না। এমনটা বাস্তবেও সম্ভব না।
অনেকে বেশি সুফলের আশায় কাঁচা করলা বা উচ্ছে খেয়ে থাকেন। এতে হজমের সমস্যা, ইনফেকশনসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই এসব সবজি অবশ্যই ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খেতে হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা করবেন— পরিমাণমতো তেতো খাবার খেতে পারেন। চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খেতে হবে। সুষম খাদ্যাভ্যাস গড়তে হবে—ওটস, ডালিয়া, সবজি খাওয়া উচিত। চিনি ও বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন।
তেতো খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হলেও, এটি কোনো ম্যাজিক নয়। নিয়ন্ত্রিত জীবনযাপন, ওষুধ, ব্যায়াম ও পরিমিত ডায়েট—এই চারটির সমন্বয়েই সম্ভব সুগার নিয়ন্ত্রণে রাখা।
জুজা
মন্তব্য করুন