জুলিয়া জাহান
১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একই তোয়ালে মানেই রোগ ভাগাভাগি

একই তোয়ালে মানেই রোগ ভাগাভাগি

পরিবারে একই তোয়ালে বা গামছা সবাই ব্যবহার করা কি ঠিক? প্রশ্নটি আপাতদৃষ্টিতে সহজ হলেও, এর উত্তর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ।

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ আফজালুল করিম জানাচ্ছেন, আমাদের দেশের আর্দ্র আবহাওয়ায় তোয়ালে রক্ষণাবেক্ষণ কঠিন। ভেজা তোয়ালে শুকাতে দেরি হলে তাতে সহজেই ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আর সেটি যদি একজনের পর আরেকজন ব্যবহার করেন, তাহলে খোসপাঁচড়া, দাদ, জ্বরঠোসা, আঁচিল বা এমনকি পেটের রোগের জীবাণুও ছড়াতে পারে।

খাবারঘর বা বাথরুমে একটি তোয়ালে ঝুলিয়ে সবাই হাত-মুখ মুছছেন—এটা একেবারেই স্বাস্থ্যকর নয়। বিশেষ করে পরিবারের কারও যদি ত্বকের ছোঁয়াচে রোগ থাকে, তাহলে বাকি সদস্যরাও সহজেই সংক্রমিত হতে পারেন।

সতর্কতার জন্য যা করবেন:

পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা তোয়ালে বা গামছা ব্যবহার করা উচিত।

মুখ ও শরীর মোছার তোয়ালেও আলাদা হওয়া ভালো।

তোয়ালে ব্যবহারের পর রোদে শুকানো শ্রেয়, না হলে অন্তত খোলা বাতাসে শুকান।

নিয়মিত, অন্তত ২–৩ দিন পরপর তোয়ালে ধুয়ে পরিষ্কার করে নিন।

আর যদি হাতে সহজলভ্য থাকে, মুখ মোছার জন্য ব্যবহার করুন টিস্যু পেপার বা পাতলা সুতির তোয়ালে।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে সামান্য এই অভ্যাসগুলো রক্ষা করলেই পরিবারের সবার সুস্থতা নিশ্চিত করা সম্ভব। তোয়ালে ভাগাভাগির অভ্যাস আজই ত্যাগ করুন।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০