জুলিয়া জাহান
১৫ জুলাই ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (১৩ জুলাই) রাতভর ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়াসহ একাধিক রাজ্য। এতে রাস্তায় যানবাহন আটকে পড়েছে, সাবওয়ের কয়েকটি লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

নিউইয়র্ক শহরের কিছু সাবওয়ে স্টেশনে পানি ঢুকে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা সিটের ওপর দাঁড়িয়ে ট্রেনের মেঝেতে জমা পানি থেকে বাঁচার চেষ্টা করছেন।

নিউ জার্সির স্কচ প্লেইনস এলাকায় বড় সড়কে পানি জমে পড়ে থাকে বাস ও প্রাইভেট গাড়ি। অনেক স্থানে বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে লেন, উপড়ে পড়ে গাছ। মাউন্ট জয়ে মাত্র কয়েক ঘণ্টায় ৭ ইঞ্চির বেশি বৃষ্টি হয়, আর বাড়ির ভেতরে পাঁচ ফুট পর্যন্ত পানি উঠেছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস। শহরটি জরুরি দুর্যোগ অবস্থা ঘোষণা করেছে।

ওয়েস্টচেস্টার কাউন্টিতেও পানি বাড়তে থাকায় উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন। কাউন্টি এক্সিকিউটিভের কার্যালয় জানিয়েছে, বাসিন্দাদের এখন বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এখনও পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১০

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১১

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১২

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৩

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৪

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৫

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৬

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৭

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৮

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৯

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

২০