
স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক উপাদানগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে। এর মধ্যে আমলকী ও কারি পাতা—দুইটি উপাদানই বিশেষভাবে নজর কাড়ছে পুষ্টিবিদদের। এই দুই খাবার একসাথে খেলে শরীর পায় বাড়তি শক্তি ও সুরক্ষা।
প্রথমত, চুলের যত্নে: আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন সি, আর কারি পাতায় বিটা ক্যারোটিন। এই দুই উপাদান একসঙ্গে চুলের গোঁড়া মজবুত করে এবং অকালে চুল পাকা রোধে কার্যকর। নিয়মিত খেলে চুল হয় মসৃণ ও ঘন।
দ্বিতীয়ত, ডায়াবেটিস নিয়ন্ত্রণে: উভয় উপাদানেই রয়েছে প্রাকৃতিক ফাইবার। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য এটি হতে পারে সহজ ও কার্যকর সমাধান।
পুষ্টিবিদরা বলছেন, এই সংমিশ্রণ প্রদাহ কমায়, হৃদ্যন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং ত্বককে রাখে উজ্জ্বল ও সতেজ।
কীভাবে খাবেন?
সেরা উপায়—আমলকী ও কারি পাতা একসঙ্গে ব্লেন্ড করে ‘হেলথ শট’ আকারে পান করা। চাইলে ফলের জুস বা শরবতের সঙ্গেও মিশিয়ে নেওয়া যায়।
স্বাস্থ্য সচেতনতায় এই সহজ দুটি উপাদানেই মিলতে পারে বড় উপকার।
জুজা
মন্তব্য করুন