
স্ন্যাকস মানেই যে অস্বাস্থ্যকর খাবার হতে হবে—তা ঠিক নয়। কিছু স্মার্ট ও স্বাস্থ্যকর স্ন্যাকস আছে, যেগুলো শুধু ওজন নিয়ন্ত্রণেই নয়, লিভারকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেজুর: অতিরিক্ত মিষ্টির জন্য অনেকে খেজুর এড়িয়ে চলেন, কিন্তু এতে থাকা ফাইবার লিভারে চর্বি জমা প্রতিরোধ করে এবং শরীরের মেদ কমাতে সাহায্য করে।
ডার্ক চকলেট ও বাদাম: চকলেট লিভারের জন্য ভালো—শুনতে অদ্ভুত লাগলেও ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই লিভারের কার্যক্ষমতা বাড়ায়।
আপেল, মধু ও দারুচিনি: আপেলের পেকটিন হজমে সহায়ক এবং শরীরে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এর সঙ্গে এক চা চামচ মধু ও সামান্য দারুচিনি মিশিয়ে খেলে এটি হয়ে ওঠে আদর্শ ‘লিভার ফ্রেন্ডলি’ স্ন্যাকস।
বেরি ও দই: ব্লুবেরি, স্ট্রবেরি বা রাসবেরির মতো বেরিগুলোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভার কোষের ক্ষয় রোধে সহায়তা করে। এর সঙ্গে টক দই মিশিয়ে খেলে তা হজমও বাড়ায় এবং ওজন কমাতেও সাহায্য করে।
যেকোনো স্বাস্থ্যকর খাবারও পরিমিত না খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাই দৈনিক খাদ্যাভ্যাসে এসব স্ন্যাকস রাখতে পারেন, তবে নিয়ন্ত্রণে থেকেই।
জুজা
মন্তব্য করুন