জুলিয়া জাহান
১২ জুলাই ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় টালিউডে নওশাবার অভিষেক

দুর্গাপূজায় টালিউডে নওশাবার অভিষেক

চলতি বছরের দুর্গাপূজায় টালিউডে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের প্রথম সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’।

সিনেমাটি পরিচালনা করেছেন অনিক দত্ত। শুটিং শেষ হয়েছিল ২০২২ সালেই। কিন্তু নানা কারণে তা আগের বছর মুক্তি পায়নি। অবশেষে এবার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ঘোষণা দিয়েছে—সিনেমাটি আসছে এই দুর্গাপূজায়। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমার মোশন পোস্টার।

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যে কলকাতায় আসে নিজের শিকড়ের খোঁজে। তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি।

নওশাবা জানান, ছবির গল্প গড়ে উঠেছে ফেলুদাভক্ত দুই চরিত্রকে ঘিরে। যদিও এটি সরাসরি গোয়েন্দা গল্প নয়, তবু গোটা সিনেমা জুড়ে রয়েছে ফেলুদার ছায়া এবং সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা।

তিনি বলেন, এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করেই অনিক দত্তর টেক্সট পাই, অডিশন দিয়ে যুক্ত হই। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এখন মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়—এটা আমার জন্য অনেক আনন্দের।

সব ঠিক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় উপস্থিত থাকারও ইচ্ছা প্রকাশ করেছেন নওশাবা।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০