জুলিয়া জাহান
১১ জুলাই ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী: পিউ রিসার্চ

বিশ্বে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী

বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম এখন ইসলাম। গত এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়েছে খ্রিষ্টান, হিন্দু বা বৌদ্ধ—সব ধর্মের চেয়ে বেশি হারে। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে।

২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিচালিত গবেষণায় বলা হয়েছে, বিশ্বে ইসলাম ধর্মে প্রবৃদ্ধির মূল কারণ হলো প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি। ধর্মান্তরিত হওয়ার হার খুবই সামান্য।
গড় হিসেব অনুযায়ী, একজন মুসলিম নারী জীবনে ২.৯টি সন্তান জন্ম দেন, যেখানে অমুসলিম নারীদের সন্তান সংখ্যা ২.২।

বিশ্বজুড়ে ইসলাম ধর্মের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে কাজাখস্তান, বেনিন ও লেবাননে। তবে ওমান ও তানজানিয়ায় মুসলমানের অনুপাত কিছুটা কমেছে।

পিউ রিসার্চ বলছে, ইসলাম বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারীর সংখ্যা প্রায় ২০০ কোটি—যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।

এই সময়ের মধ্যে খ্রিষ্টান ধর্মের অনুসারী বেড়েছে ১১ কোটির মতো, অন্যদিকে ইসলামে বেড়েছে প্রায় ৩৫ কোটি, যা অন্যান্য সব ধর্মের সম্মিলিত প্রবৃদ্ধির চেয়েও বেশি।

গবেষণায় আরও উঠে এসেছে, ইসলাম একমাত্র ধর্ম, যেখানে ধর্মান্তরিত হওয়ার সংখ্যা ধর্মত্যাগীর চেয়ে বেশি। অন্যদিকে, খ্রিষ্টধর্ম ও বৌদ্ধধর্মে উল্টো চিত্র দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মহীন মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করেন না—বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হিসেবে এদের অবস্থান।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০