জুলিয়া জাহান
১০ জুলাই ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবকল্যাণ ও কৃতজ্ঞতা—দুটি মহৎ গুণের ইসলামি নির্দেশনা

মানবকল্যাণ ও কৃতজ্ঞতাবোধ

ইসলাম মানবকল্যাণ ও কৃতজ্ঞতাবোধকে ইমানি গুণ হিসেবে বিবেচনা করে। মানুষের উপকার করা ও সহানুভূতিশীল হওয়া ইসলামে শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এক ধরনের ইবাদত।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন— “তোমরা সৎকাজ ও আল্লাহভীতির ব্যাপারে একে অপরকে সহায়তা করো।” (সুরা মায়েদা-২)। আরেক আয়াতে বলা হয়েছে, “যে একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।” (সুরা মায়েদা-৩২)।

রসুলুল্লাহ (সা.) বলেছেন, “মানুষের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয়, যে মানুষকে সবচেয়ে বেশি উপকার করে।” (আল-মুজাম আল-আওসাত)।

অন্য হাদিসে তিনি বলেন, “তোমরা মানুষকে উপকার করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন।” আর, “তোমরা জগৎবাসীর ওপর দয়া করো, আসমানের মালিক তোমাদের ওপর দয়া করবেন।” (তিরমিজি)।

মানবকল্যাণ মানে কেবল দান-খয়রাত নয়; অসুস্থের সেবা, ভালো পরামর্শ, দুঃখীকে সান্ত্বনা দেওয়া, কারও পথ দেখানো, এমনকি কারও কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনাও এর অন্তর্ভুক্ত।

উপকারের বিনিময়ে কিছু চাওয়া ইসলামের শিক্ষা নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, “আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না, কেবল আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য।” (সুরা আদ দাহর: ৮-৯)।

এছাড়া ইসলামে কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুলুল্লাহ (সা.) বলেন, “যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।” (তিরমিজি)।

একজন মুসলমানের উচিত, মানুষের উপকারে এগিয়ে আসা এবং কোনো উপকার পেলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা। এটি সমাজকে করে তোলে সহানুভূতিশীল, শান্তিপূর্ণ ও আল্লাহভীতির বাতাবরণে গড়া একটি আদর্শিক সমাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০