
ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় প্রোটিন বাড়াতে হবে—এ বিষয়ে একমত পুষ্টিবিদরা। তবে প্রশ্ন হলো, মাছ ভালো না মুরগি?
বিশেষজ্ঞদের মতে, মাছ ও মুরগি—দুটিতেই উচ্চমাত্রার প্রোটিন রয়েছে। তবে তুলনামূলকভাবে মাছ বেশি উপকারী। কারণ, এতে ক্যালোরি কম, পেট ভরা থাকে বেশি সময় এবং সহজে হজম হয়। বিশেষ করে সামুদ্রিক মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা হৃদ্রোগের ঝুঁকি কমায়।
এক গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত মাছ খান, তাঁরা অন্যদের তুলনায় অনেক বেশি ওজন কমাতে সক্ষম হয়েছেন। তবে শুকনো মাছ নয়, কারণ এতে ক্যালোরি বেশি।
অন্যদিকে মুরগির মাংসও ওজন কমাতে সাহায্য করে, তবে রান্না পদ্ধতির ওপর নির্ভর করে ফলাফল। ডোবা তেলে ভাজা ফ্রায়েড চিকেন নয়, বরং সিদ্ধ, গ্রিলড বা স্যুপের মতো হালকা রান্না উপযোগী।
পুষ্টিবিদরা বলছেন, মাছ এবং মুরগি দুটোই ডায়েটের জন্য ভালো, তবে সঠিকভাবে রান্না করাটাই মূল বিষয়। বেশি তেল-মসলা ব্যবহার করলে ওজন কমানোর উপকারিতা নষ্ট হয়ে যাবে।
মন্তব্য করুন