জুলিয়া জাহান
১ জুলাই ২০২৫, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসপাতলে চিকিৎসক-নার্সের সামনেই তরুণীকে গলা কেটে হত্যা

তরুণীকে গলা কেটে হত্যা

ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি হাসপাতালে প্রকাশ্যে ১৯ বছর বয়সী এক তরুণীকে গলা কেটে হত্যা করেছে এক যুবক।

নিহত তরুণীর নাম সন্ধ্যা চৌধুরী, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে হাসপাতালের ২২ নম্বর কক্ষের সামনে, যেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ বহুজন। কিন্তু কেউই এগিয়ে আসেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত অভিষেক নামে এক যুবক আগে থেকেই হাসপাতালের আশপাশে ঘোরাফেরা করছিলেন।

দুপুর ২টার দিকে সন্ধ্যা এক বন্ধুর ভাবিকে দেখতে হাসপাতালে গেলে, দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিষেক সন্ধ্যাকে মাটিতে ফেলে তাঁর বুকের ওপর চড়ে বসে, এবং ধারালো ছুরি দিয়ে গলায় একের পর এক আঘাত করতে থাকে।

চিকিৎসকদের সামনেই চলতে থাকে এই নির্মমতা — প্রায় ১০ মিনিট ধরে।

পরে অভিষেক নিজের গলায় ছুরিকাঘাতের চেষ্টা করলেও সফল হয়নি। এরপর বাইকে চেপে হাসপাতাল এলাকা ছাড়েন তিনি।

সন্ধ্যার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। দেড় ঘণ্টা পর খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় তাঁর পরিবার। তাঁরা সন্ধ্যাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন।

হাসপাতাল কর্তৃপক্ষ কেন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্নে হাসপাতাল ঘেরাও করেন স্বজনরা।
পরে কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০