জুলিয়া জাহান
১ জুলাই ২০২৫, ৯:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭

নতুন করে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, পাথরঘাটায় ৫ জন, তালতলী ও আমতলীতে ৩ জন করে এবং বেতাগীতে ১ জন রয়েছেন।

মারা যাওয়া রোগীর নাম নেছার উদ্দিন (৬০)। তিনি বেতাগী উপজেলার বাসিন্দা ছিলেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৭০ জন, আমতলীতে ১২ জন, বেতাগীতে ১ জন, বামনায় ১৭ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলীতে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মোট মৃত্যুর মধ্যে বরগুনা সদর উপজেলার ২৩ জন, পাথরঘাটা উপজেলার ১ জন এবং বেতাগী উপজেলার ২ জন রয়েছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই ঊর্ধ্বগতি অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সবাইকে সতর্ক হতে হবে। এলাকাভিত্তিক মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।

এদিকে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক / সামাজিক সংগঠন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক অনেক কাজ করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০