জুলিয়া জাহান
২৭ জুন ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধার

বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধার

এই মাসের শুরুতে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর ব্ল্যাকবক্স (ইএএফআর) থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ভারতের তদন্ত সংস্থা এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) ও ককপিট ভয়েস রেকর্ডার (CVR) থেকে তথ্য সংগ্রহ করেছে।

বোয়িং ৭৮৭ মডেলের বিমানটিতে থাকা দুটি রেকর্ডারের একটি উদ্ধার করা হয় ১৩ জুন, আহমেদাবাদের দুর্ঘটনাস্থলের ছাদ থেকে। অপরটি ১৬ জুন উদ্ধার করা হয় ধ্বংসাবশেষের ভেতর থেকে।

এই রেকর্ডারগুলোতে বিমানের গতি, অবস্থান, থ্রাস্ট সেটিংস, ইঞ্জিন পারফরম্যান্স, জ্বালানি প্রবাহ এবং ককপিটের অডিওসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এসব তথ্যই মূলত ঘটনার কারণ অনুসন্ধানে সহায়ক হয়।

বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর রেকর্ডার বিশ্লেষণ শুরু হওয়ায় বিমান নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নেওয়া বিষয়টিকে ‘প্রয়োজনীয় দেরি’ বলে ব্যাখ্যা করা যায় না।

তবে বেসামরিক বিমান মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকৃত রেকর্ডার থেকে প্রাপ্ত তথ্য এখন বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত তথ্য বিশ্লেষণের পরই নেওয়া হবে।

এ প্রসঙ্গে এনটিএসবির প্রধান জেনিফার হোমেন্ডি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “জননিরাপত্তা ও সচেতনতার স্বার্থে ভারতের উচিত দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা। আমরা ভারতের সরকার ও এএআইবির কাছ থেকে দারুণ সহযোগিতা পাচ্ছি।”

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ উড্ডয়নের ৪০ সেকেন্ডের মধ্যে আহমেদাবাদের জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে যান। সাম্প্রতিক ইতিহাসে এটি ভারতের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০