জুলিয়া জাহান
২৬ জুন ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালথায় গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম, যুবক আটক

গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম

ফরিদপুরের সালথায় গভীর রাতে ঘরে ঢুকে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক নয়ন মাতুব্বর (২২)।

মঙ্গলবার (২৪জুন) দিবাগত আড়াই টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাশেদা বেগম ওই গ্রামের মৃত হান্নান মোল্যার স্ত্রী। এঘটনায় হামলাকারী যুবক নয়ন মাতুব্বরকে আটক করেছে পুলিশ। আটককৃত নয়ন একই গ্রামের আরফুজ মাতুব্বরের ছেলে।

রক্তাক্ত অবস্থায় রাশেদা বেগমের একটি বক্তব্য সোশাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি বলেন, নয়ন আমার ঘরের দরজায় টোকা দিলে আমি জিজ্ঞাসা করি কে? তখন নয়ন বলে বু-আমি নয়ন, পুলিশ তাকে ধাওয়া করছে, তার নামে মামলা আছে, সে বাসায় থাকতে চায়। এই কথা বলার পর আমি সরল বিশ্বাসে, দরজা খুলে দিলে সে আমার ঘরে ঢুকে আমার রুমে গিয়ে বসে এবং আমার সাথে কথা বলে, এরপর আমি নয়নের জন্য ঘরে মশারি টানিয়ে শোয়ার ব্যবস্থা করে দেই। এরমধ্যে নয়নের সাথে নিয়ে আসা চাকু দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গভীর রাতে খোয়ার গ্রামের নয়ন মাতুব্বর নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় রাশেদা বেগমকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। রাশেদা বেগম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় হামলাকারী নয়ন মাতুব্বরকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১০

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১১

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১২

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৩

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৪

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৫

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৬

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৭

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৮

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৯

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

২০