জুলিয়া জাহান
২৫ জুন ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় ষড়যন্ত্রের শিকার বেরোবি শিক্ষক 

ষড়যন্ত্রের শিকার বেরোবি শিক্ষক 

হত্যা মামলায় জামিনে মুক্তির পর সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হক। তিনি অভিযোগ করেন, সাড়ে ছয় বছর শিক্ষকতাকালে বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কারণেই একটি চক্র তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। তিনি ওই বিভাগের সহকারী অধ্যাপক।

মাহমুদুল হক জানান, বেরোবির সাবেক উপাচার্য ড. কলিমুল্লাহর বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় চত্বরে একটি মহল জাতীয় পতাকা চারকোনা আকৃতি করে ছাপিয়েছিল। তার প্রতিবাদে তিনি জাতীয় পতাকা অবমাননার মামলা করেছিলেন। এরপর থেকেই অজানা চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমি দীর্ঘ সময় ধরে অধিকার নিয়ে কাজ করছি। মানুষের পক্ষে দাঁড়িয়েছি। ফলে সংঘবদ্ধ ষড়যন্ত্রকারী আমার পেছনে তৈরি হয়ে গেছে। তারাই এ মামলাগুলো করাচ্ছে।

তিনি দাবি জানান, দুটি মামলা থেকেই তাঁর নাম প্রত্যাহার করতে হবে। কারণ এটি হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা। হাজিরহাট থানার ওসিকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে এবং তদন্ত কমিটি গঠন করতে হবে। এ ছাড়া তাঁর গ্রেপ্তারের পেছনে যারা আছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

গত বছরের ২ আগস্ট রংপুর নগরীর হাজিরহাট এলাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় শমসের নামে এক ব্যক্তির। ১০ মাস পর তাঁর মৃত্যুকে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ড দাবি করে রংপুর মহানগরীর হাজিরহাট থানায় হত্যা মামলা করে ওই ব্যক্তির পরিবার। গত ১৯ জুন ওই মামলার আসামি হিসেবে শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে গত রোববার সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১০

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

১১

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১২

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১৩

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১৪

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১৫

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৭

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৮

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৯

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

২০